শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কাশেম কি দল থেকে বহিস্কার হচ্ছেন?

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৪ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ৩৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কাশেম কি দল থেকে বহিস্কার হচ্ছেন?

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম সহসাই বহিস্কৃত হচ্ছেন না। দলটি তার ব্যাপারে আদালাতের রায় পর্যন্ত অপেক্ষা করতে চায়। দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কাশেমের বিরুদ্ধে ব্যবস্থা নয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এক বিবৃতিতে বলেছেন, প্রস্তাবিত পিপলস ব্যাংকের চেয়ারম্যান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেমকে অর্থ পাচারের অভিযোগে ঢাকার পুলিশ গ্রেফতার করেছে বলে দেশে প্রবাসে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে। যাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। কেন্দ্রের সাথে আলোচনার মাধ্যমে সংগঠনের নিয়ম অনুযায়ী যথাযথ গুরুত্ব সহকারে যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করা হবে । আবুল কাশেমের এ হেন কথিত কর্মকান্ডের সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কোন সম্পৃক্ততা নেই । এক প্রশ্নের জবাবে ড. সিদ্দিুকুর রহমান নিউইয়র্ক কাগজকে বলেন, দোষী সাব্যস্ত না হলে কারও রিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায় কিনা তা আমরা খতিয়ে দেখছি।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম