শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মাইকেল জ্যাকসনের স্মৃতিমাখা স্টুডিওতে চিরকুটের গান

বিনোদন ডেস্ক   |   বুধবার, ১৪ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাইকেল জ্যাকসনের স্মৃতিমাখা স্টুডিওতে চিরকুটের গান

আমেরিকাজুড়ে কনসার্ট সফরে আছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। স্টেজ মাতানোর অবসরেই গত ১২ জুনযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অবস্থিত হলিউডের ঐতিহাসিক ওয়েস্টলেক স্টুডিওতে গান রেকর্ড করল ব্যান্ডটি।

৭০-দশকে তৈরি হওয়া পৃথিবীর অন্যতম বিখ্যাত এই স্টুডিওতে মাইকেল জ্যাকসন, পল ম্যাককার্টনি, ইম্যাজিন ড্রাগনস, চেইন স্মোকার, হুইটনি হিউসটন, অ্যালানিস মরিসেট, রিয়ানা, লেডি গাগা, লানা ডেল রে, এনসিঙ্ক, ভ্যান হেলেন, জাস্টিন বিবার, আশারসহ জগদ্বিখ্যাত অসংখ্য আর্টিস্টের এ্যালবাম রেকর্ড হয়েছে ও হচ্ছে।

আজ পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এন্টারটেইনার, দি বিগেস্ট রকস্টার অফ অল টাইম মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’ অ্যালবামের পুরোটাই এখানে রেকর্ডিং হয়েছে।

জানা যায়, আরও অনেক অনেক গান করেছেন তিনি এখানে। তাঁর স্মৃতিও সংরক্ষিত আছে এ স্টুডিওর একটি বিশেষ কক্ষে।

এমনই বিখ্যাতজনদের পদভারে মুখর-স্মৃতিমাখা অত্যাধুনিক স্টুডিওটিতে নতুন সংগীতায়োজনে তৈরি হল চিরকুটের গান আহারে জীবন।

এই অভিজ্ঞতায় দারুণ উচ্ছ্বসিত চিরকুট। দলের অন্যতম সদস্য শারমিন সুলতানা সুমি তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, “এই অনুভূতি বলে বোঝানো যাবে না। আমাদের ব্যান্ডের ২১ বছরের পথচলায় আমাদের জন্য দারুণ একটি স্মরণীয় দিন। আমরা আমাদের অর্ধেক বা তার বেশি জীবন স্টুডিওতে কাটিয়েছি।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম