শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাজ বলেছিলেন,পরী আমাকে ছাড়বে না, আমাদের কবরও একসঙ্গে হবে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজ বলেছিলেন,পরী আমাকে ছাড়বে না, আমাদের কবরও একসঙ্গে হবে

‘পরীমণি কখনই আমাকে ছেড়ে যাবে না, আমিও যাবো না। আমাদের দুজনের কবরটাও একসঙ্গে হবে।’ বাবা হওয়ার খবর বলে জানিয়ে স্ত্রী পরীমণিকে নিয়ে এভাবেই বলেছিলেন অভিনেতা শরিফুল রাজ।

গত বছর ১১ জানুয়ারি রাজ পরীমণির একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। ছবিতে পরীমণির হাতে একটি ফুল, মুখে মাস্ক, হুইলচেয়ারে বসা। হুইলচেয়ারটি এগিয়ে নিয়ে যাচ্ছিরেন রাজ। তার মুখেও মাস্ক। ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘কনগ্র্যাচুলেশন রাজ, থ্যাংক ইউ পরী।’

এমন পোস্টের পরই জানা যায় রাজ-পরী বাবা-মা হচ্ছেন। ছবিটি দেখার পর প্রথমে অনেকেই ভেবেছিলেন হয়তো কোনো সিনেমার দৃশ্য। কিন্তু না, সেদিন সন্তান সম্ভবা পরীকে মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে নিয়ে গিয়েছিলেণ রাজ।

সে সময় রাজ জানিয়েছিলেন, ‘গুনিন’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় তাদের পরিচয় এবং প্রেম।

তবে এই প্রেম ও পরিণয়ের পুরো কৃতিত্ব পরিচালক গিয়াস উদ্দিন সেলিমকে দেন শরিফুল রাজ। তিনি বলেছিলেন, ‘তার ছবি করতে গিয়েই পরীকে পেয়েছি। আর পরী কখনোই তাকে ছেড়ে যাবে না। আমাদের কবরও একসঙ্গে হবে।’

অথচ সেই পরী আর রাজ এখন আলাদা। রাজ বলছেন, আমার আর পরীর একসঙ্গে থাকা সম্ভব নয়।

অন্যদিকে পরীমণি জানিয়েছেন, ‘গত মার্চের শেষ সপ্তাহে রাজ আমাদের বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলে। শুধু ছেঁড়া বললে ভুল হবে, সে কাবিননামাটি টুকরো টুকরো করে ফেলে। তখন রাজ বলেছিল, সে এ বিয়ে মানে না।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম