শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গান প্রকাশ করছেন অভিনেত্রী স্বাগতা

বিনোদন ডেস্ক   |   বুধবার, ৩১ মে ২০২৩   |   প্রিন্ট   |   ২১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গান প্রকাশ করছেন অভিনেত্রী স্বাগতা

টিভি, সিনেমা কিংবা বিজ্ঞাপনের পরিচিত মুখ জিনাত শানু স্বাগতা। অভিনয়ের পাশাপাশি মাঝেমধ্যে গানেও পাওয়া যায় তাঁকে। নতুন গান নিয়ে আসছেন তিনি। ‘সে সামথিং’ শিরোনামে এ দ্বৈত গানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন হাসান আজাদ।

গানের কথা লেখার পাশাপাশি সুর করেছেন এই সংগীত জুটি। সংগীত আয়োজন সন্ধির। ভিডিও নির্দেশনা দিয়েছেন অনিন্দ্য কবির অভিক। আগামী শুক্রবার গুলশানের একটি রেস্তোরাঁয় এ গানটি প্রকাশ হবে।এ উপলক্ষে আয়োজিত সংগীতসন্ধ্যায় গাইবেন স্বাগতা, হাসান আজাদ, সন্ধি ও সভ্যতা।

স্বাগতা বলেন, ‘‘গত ভালোবাসা দিবসে হাসান আজাদের সঙ্গে আমার দ্বৈত গান ‘বিমস অব লাইট’ প্রকাশ হয়েছিল। বাংলা ও ইংরেজি দুই ভাষার এ গানটিতে শ্রোতার বেশ সাড়া পেয়েছিলাম। কথা, সুর ও সংগীত মিলিয়ে এবারের গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।’

গানটি স্বাগতার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে প্রকাশ হবে বলে জানা গেছে। স্বাগতা অভিনীত ‘বউ-শাশুড়ি’ নামে একটি দীর্ঘ ধারাবাহিক প্রচার হচ্ছে বৈশাখী টেলিভিশনে। পাশাপাশি একক নাটকেও তাঁকে দেখা যাচ্ছে। ওয়েব মাধ্যমেও ব্যস্ত সময় কাটছে তাঁর।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম