শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে দুই নাতনি ঢাকায়

রাজনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৩৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে দুই নাতনি ঢাকায়

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে ঢাকায় এসেছেন তার দুই নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। তারা খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো ও শর্মিলা রহমান সিঁথির মেয়ে।

বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এ সময় তাদের মা শর্মিলা রহমান তাদেরকে আনার জন্য সেখানে উপস্থিত ছিলেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

দুপুর পৌনে ২টা তারা গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন।

প্রায় এক মাস আগে ঢাকায় আসেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম