শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জয়পুরহাটে পাচারের সময় ২০ বস্তা সরকারি সার জব্দ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জয়পুরহাটে পাচারের সময় ২০ বস্তা সরকারি সার জব্দ

জয়পুরহাটে অবৈধভাবে অন্য জেলায় পাচারের সময় ২০ বস্তা সরকারি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা সারগুলো সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর উপজেলার দোয়ানি বাজারে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সার পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থলে ১৫ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা পটাশ সার ফেলে পালিয়ে যান। পরে প্রশাসনের উপস্থিতিতে জব্দ করা সারগুলো স্থানীয় কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে মোট ২৫ হাজার ২৫০ টাকায় বিক্রি করা হয়।

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অধিক লাভের আশায় জয়পুরহাট সদর উপজেলার কুঠিবাড়ি ব্রিজ বাজারের সাব-ডিলার ‘মেসার্স শাহীন ট্রেডার্স’-এর মালিক শাহীন কাদির সরকারি বরাদ্দের এসব সার পার্শ্ববর্তী নওগাঁ জেলার ধামইরহাটে পাচারের চেষ্টা করছিলেন।

অভিযান সম্পর্কে ইউএনও মাহমুদুল হাসান বলেন, সরকারি সার অবৈধভাবে পাচারের সঙ্গে জড়িত পলাতক ডিলার শাহীন কাদির ও অজ্ঞাতপরিচয় পরিবহনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কৃষকের জন্য বরাদ্দ করা সার নিয়ে যেকোনো ধরনের অনিয়ম, মজুতদারি বা পাচারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম