শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাড়ির ভেতর গুলিবিদ্ধ আইনপ্রণেতার মরদেহ, মেক্সিকোয় চাঞ্চল্য

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাড়ির ভেতর গুলিবিদ্ধ আইনপ্রণেতার মরদেহ, মেক্সিকোয় চাঞ্চল্য

মেক্সিকোর ক্ষমতাসীন মোরেনা পার্টির আইনপ্রণেতা জেনিয়াসেন এসকোবারকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যে নিজের গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে অন্তত একটি গুলির আঘাতের চিহ্ন ছিল।

এসকোবার ভেরাক্রুজ রাজ্যের প্রতিনিধিত্বকারী ফেডারেল আইনপ্রণেতা ছিলেন। তেল স্থাপনার জন্য গুরুত্বপূর্ণ এই রাজ্যে তার এমন মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভেরাক্রুজের অ্যাটর্নি জেনারেল লিসবেথ হিমেনেজ বলেন, ঘটনাটি নিয়ে তদন্তের নথি প্রস্তুত করা হচ্ছে। তবে তদন্তের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

রাজ্যের জেনারেল সেক্রেটারি রিকার্দো আহুয়েদ জানান, এসকোবারের গাড়িতে সহিংসতার কোনো চিহ্ন পাওয়া যায়নি।

এদিকে, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছে মেক্সিকোর নিম্নকক্ষের কংগ্রেস। একই সঙ্গে এসকোবারের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে তারা।

আগামী বছরের ৬ জুন মেক্সিকোয় স্থানীয় ও ফেডারেল পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে মেয়র, রাজ্য আইনসভা, সিটি কাউন্সিল ও গভর্নর পদে ভোট হবে।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম