শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‘তারেকের বহরে ডিম বা জুতো নিক্ষেপের কর্মসূচি নেই’

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘তারেকের বহরে ডিম বা জুতো নিক্ষেপের কর্মসূচি নেই’

আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে আসছেন। নিউইয়র্কে তার অবস্থানকালে ডিম ও জুতো নিক্ষেপের পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের। যদিও ইউনূস সরকারের আমলে এমন ঘটনা ঘটেছিল। কোন সহিংস কর্মসূচি দিবে না আওয়ামীলীগ। তবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মিদের নামে দেশে মিথ্যা মামলা প্রত্যাহার ও জননেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক রায় বাতিলের দাবিতে সভা সমাবেশ করবে। গেল বছর ড. ইউনূসের জাতিসংঘ সফরকালে তার সফরসঙ্গীদের যা করা হয়েছিল তা হবে না। যেভাবেই হোক তারাতো নির্বাচিত সরকার। আমরাও নির্বাচনে সহযোগিতা করেছি। তার বহরে ডিম বা জুতো নিক্ষেপের মতো কোন কর্মসূচি থাকবে না। এ কথাগুলো প্রতিনিধিকে বলেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
এক প্রশ্নের জবাবে ড. সিদ্দিক বলেন, বাংলাদেশে ষড়যন্ত্র করে আওয়ামী লীগের কাযক্রম নিষিদ্ধ করা হয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নয়ন ও বহুদলীয় অংশগ্রহনমুলক রাজনীতির সুযোগ সৃষ্টিতে যদি প্রধানমন্ত্রী আমাদের সাথে নিউইয়র্কে বসতে চান ও আলোচনার সুযোগ দিলে আমরা ইতিবাচক সাড়া দেব।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম