শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতার মা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতার মা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূরের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। পর্দায় তাদের অসাধারণ রসায়নের পাশাপাশি ব্যক্তিজীবনেও তাদের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন। তবে শাবনূরের সঙ্গে সালমান শাহর কোনো প্রেমের সম্পর্ক ছিল না বলে দাবি করেছেন প্রয়াত অভিনেতার মা নীলা চৌধুরী।

সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেপ্তারের পর বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে ছেলে ও শাবনূরের সম্পর্ক নিয়েও মন্তব্য করেন নীলা চৌধুরী।

তিনি বলেন, শাবনূরের সঙ্গে সালমানের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। বরং সালমান তাকে ছোট বোনের মতো স্নেহ করতেন। সালমানের কোনো বোন না থাকায় শাবনূরকে তিনি বোনের মতোই দেখতেন।

নীলা চৌধুরীর দাবি, শাবনূর সালমানের ওপর অনেকটাই নির্ভরশীল ছিলেন। সালমানও তাকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করতেন। তবে কখনো কখনো শাবনূর সালমানের সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে—এমন ধারণা তৈরি করার চেষ্টা করতেন বলেও অভিযোগ করেন তিনি। পরে তাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের গল্প ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, শাবনূরও বিভিন্ন সময়ে সালমানের সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন অস্বীকার করেছেন। তার ভাষ্য, সালমানকে তিনি কখনো প্রেমিক হিসেবে দেখেননি; বরং ভাইয়ের মতোই সম্মান করতেন। তাদের বন্ধুত্বকে কেন্দ্র করে কিছু মানুষ ও গণমাধ্যম মুখরোচক গল্প তৈরি করেছে বলেও দাবি করেন তিনি।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহর। এরপর ‘তুমি আমার’ সিনেমায় শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন তিনি। মাত্র চার বছরের ক্যারিয়ারে সালমান শাহ অভিনয় করেন ২৭টি সিনেমায়। এর মধ্যে ১৪টি সিনেমায় তার নায়িকা ছিলেন শাবনূর।

‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিক্ষোভ’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’ ও ‘আনন্দ অশ্রু’সহ বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা উপহার দেয় এই জুটি। তাদের জনপ্রিয়তা আজও দর্শকদের কাছে অমলিন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পরও তার ব্যক্তিজীবন ও সম্পর্ক নিয়ে আলোচনা থামেনি। দীর্ঘ তিন দশক পরও তার মা নীলা চৌধুরীর বক্তব্যে পুরোনো সেই আলোচনা আবারও সামনে এসেছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম