শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দেশবাসী বিডিআর হত্যার প্রকৃত কারণ জানতে চায়: জামায়াত আমির

রাজনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশবাসী বিডিআর হত্যার প্রকৃত কারণ জানতে চায়: জামায়াত আমির

শহীদ সেনা দিবসে বিডিআর হত্যাকাণ্ডে নিহত কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিরোধীদলীয় এই নেতা সরকারের উদ্দেশ্যে বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সংঘঠিত সেনা হত্যার প্রকৃত কারণ জানতে চায় দেশবাসী। ‘বিডিআর তদন্ত কমিশন’ এর প্রতিবেদন অনুযায়ী দোষী ব্যক্তিদের নাম জাতির সামনে প্রকাশ করে তাদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দিতে হবে।

বুধবার বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করে তাদের রূহের মাগফিরাত কামনা করেন জামায়াত আমির।

তিনি বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময়ে পিলখানায় পরিকল্পিতভাবে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে। তাঁরা সবাই ছিলেন দেশপ্রেমিক ও জাতির শ্রেষ্ঠ সম্পদ।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মো. সেলিম উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম