শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মেয়ে রাশাকে নিয়ে বিতর্ক, স্পষ্ট অবস্থানে রাভিনা

বিনোদন ডেস্ক   |   সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেয়ে রাশাকে নিয়ে বিতর্ক, স্পষ্ট অবস্থানে রাভিনা

বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানি। সম্প্রতি তার বিরুদ্ধে নেতিবাচক সংবাদ ছড়ানোর অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন ও জল্পনা প্রসঙ্গে স্পষ্ট করেছেন মা রাভিনা। তার দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই।

রাশার অভিনীত সিনেমা আজাদ–এর গান উয়ি আম্মা মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা তুলনামূলক আলোচনা। অনেকেই রাশার নাচ ও উপস্থিতির সঙ্গে অন্যান্য তারকা সন্তানদের তুলনা করতে থাকেন। এর মধ্যেই গুঞ্জন ছড়ায়-রাশাকে এগিয়ে রাখতে নাকি তাঁর টিম ইচ্ছাকৃতভাবে অন্য স্টার কিডদের বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালাচ্ছে।

এই অভিযোগ প্রসঙ্গে জুম স্পটলাইট–এ কথা বলতে গিয়ে রাভিনা ট্যান্ডন বলেন, “রাশার গান ‘উয়ি আম্মা’ প্রকাশের পর অনেকেই তাকে ট্রোল করেছিল।”

কন্যার বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি আরও বলেন, “আমার পুরো কেরিয়ারে কখনোই কোনো পিআর ছিল না। আমাদের পরিবার এমন নয় যে আমরা নিজের বন্ধুদের সন্তানদের ছোট করব-যাদের আমরা ছোটবেলা থেকে বড় হতে দেখেছি।”

রাশা থাডানি অভিনয়ে অভিষেক করেছেন পরিচালক অভিষেক কাপুর–এর পরিচালনায় নির্মিত আজাদ সিনেমার মাধ্যমে। বক্স অফিসে ছবিটি প্রত্যাশিত সাফল্য না পেলেও ‘উয়ি আম্মা’ গানে তাঁর নাচ দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

বর্তমানে রাশা কাজ করছেন লাইকেই লাইকা সিনেমায়। এতে তাঁর সহশিল্পী অভয় ভার্মা। এই সিনেমার মাধ্যমেই সংগীতশিল্পী হিসেবেও অভিষেক হচ্ছে রাশার। ভালোবাসা, যন্ত্রণা ও বিশ্বাসকে কেন্দ্র করে নির্মিত ছবিটি চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম