শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নির্বাচনের মাঠের ভুল বোঝাবুঝি যেন প্রতিহিংসায় রূপ না নেয়: তারেক রহমান

রাজনীতি ডেস্ক   |   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নির্বাচনের মাঠের ভুল বোঝাবুঝি যেন প্রতিহিংসায় রূপ না নেয়: তারেক রহমান

নির্বাচনের মাঠের ভুল বোঝাবুঝি যেন প্রতিহিংসায় রূপ না নেয়-এ ব্যপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা একদল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে।
তবে এ ধরনের বিরোধ যেন প্রতিশোধ প্রতিহিংসায় রূপ না নেয়; সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানাই।

আজ শনিবার বেলা সাড়ে ৩টার পরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন শুরু হয়। এই সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের। এই বিজয় জনগণ ও যারা গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছে- তাদের জন্য। আজ থেকে আমরা মুক্ত। আজ থেকে স্বাধীনতা ও মানুষের অধিকার সংরক্ষিত হলো।

বিএনপির চেয়ারম্যান বলেন, একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্নমতের সকলের সহযোগিতা আশা করছি।
বিশ্বের সব গণতান্ত্রিক শক্তি, সব প্রবাসী বাংলাদেশি এবং দেশের স্বাধীনতাপ্রিয় জনগণের প্রতি আবারও বিজয়ের অভিনন্দন এবং ধন্যবাদ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম