শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৩০ জনের বেশি তারকার সেই সিনেমা মুক্তির তারিখ চূড়ান্ত

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৩০ জনের বেশি তারকার সেই সিনেমা মুক্তির তারিখ চূড়ান্ত

বলিউডের ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। সিনেমাটির কাজে শেষ হয়েছে আগেই। একাধিকবার মুক্তি পিছিয়ে গেছে তারকাবহুল সিনেমাটি মুক্তির তারিখ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সিনেমাটি মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করা হল।

আজ মঙ্গলবার নির্মাতারা জানান, আগামী ২৬ জুন ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’।

আহমেদ খান পরিচালিত এই সিনেমায় রয়েছে ৩০ জনেরও বেশি তারকার বিশাল কাস্ট। অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছেন সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ারসি, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, জনি লিভার, আফতাব শিবদাসানি, লারা দত্ত, শ্রেয়াস তালপাড়ে, তুষার কাপুর, ডালার মেহেন্দি, ফারিদা জালাল, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা, উর্বশী রাউতেলাসহ আরও অনেক পরিচিত মুখ।

গত বছরের নভেম্বরে সিনেমার সেট থেকে দিশা পাটানির সঙ্গে একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন অক্ষয় কুমার। ভিডিওতে তাদের জনপ্রিয় গান ‘উঁচা লম্বা কদ’–এর নতুন সংস্করণে নাচতে দেখা যায়। তবে ভিডিওটির ক্যাপশনই বেশি নজর কাড়ে, যেখানে অক্ষয় বিশেষভাবে স্মরণ করেন তার ‘ওয়েলকাম’ সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে।

অক্ষয় কুমার লেখেন, ‘১৮ বছর পর স্মৃতিগুলো একই রকম প্রিয়। এত নস্টালজিয়া নিয়ে দিশা আর আমি হাজির ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ নিয়ে। আমাদের কুইন ক্যাটরিনাকে কখনো ভুলিনি।’

উল্লেখ্য, ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমাটি মুক্তি পায় ২০০৭ সালে। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ফেরোজ খান, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর, নানা পাটেকর ও পরেশ রাওয়াল। ২০১৫ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ‘ওয়েলকাম ব্যাক’, যেখানে অক্ষয় ও ক্যাটরিনার পরিবর্তে অভিনয় করেন জন আব্রাহাম ও শ্রুতি হাসান। দুটি সিনেমাই পরিচালনা করেছিলেন আনিস বাজমি। সূত্র: এনডিটিভি।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম