শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সংগীতশিল্পী অভিজিৎ মারা গেছেন

বিনোদন ডেস্ক   |   রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সংগীতশিল্পী অভিজিৎ মারা গেছেন

ভারতের জনপ্রিয় গায়ক, গীতিকার ও সংগীত পরিচালক অভিজিৎ মজুমদার মারা গেছেন। রোববার সকাল আনুমানিক ৯টা দিকে ওড়িশার একটি হাসপাতালে তিনি মারা যান।

দীর্ঘদিন ধরে একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিজিৎ। গত বছরের ৪ সেপ্টেম্বর হাইপারটেনশন, হাইপোথাইরয়েড ও ক্রনিক লিভারের সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাকালীন সময়ে কখনও তার শারীরিক অবস্থার উন্নতি হলেও মাঝেমধ্যেই অবনতি ঘটে। তবু অনুরাগীদের আশা ছিল, হয়তো সুস্থ হয়ে আবার ঘরে ফিরবেন শিল্পী। কিন্তু শনিবার রাত থেকে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। আজ তিনি মারা গেলেন।

১৯৯১ সালে ওড়িশার সংগীত জগতে যাত্রা শুরু করেন অভিজিৎ মজুমদার। ২০০০ সাল থেকে একের পর এক জনপ্রিয় গান ও সুরের মাধ্যমে তিনি দর্শক-শ্রোতাদের মনে পাকাপোক্ত জায়গা করে নেন। সুরকার ও গীতিকার হিসেবে তার ঝুলিতে রয়েছে কমপক্ষে ৭০০-রও বেশি গান।

‘লাভ স্টোরি’, ‘সিস্টার শ্রীদেবী’, ‘গোলমাল লাভ’, ‘মিস্টার মাজনু’, ‘শ্রীমান সুরদাস’, ‘সুন্দরগড় কা সলমন খান’-সহ একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। জানা গেছে, ‘পগলু’ ছবিতে তার শেষ কাজ শোনা যাবে, যা চলতি বছর মুক্তি পাওয়ার কথা।

এই গুণী শিল্পীর প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। এক্স-এ তিনি লেখেন, ‘সিনেমা, সংগীত ও সাংস্কৃতিক জগতের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম