শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনারসহ তিন রাষ্ট্রদূতের

রাজনীতি ডেস্ক   |   রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনারসহ তিন রাষ্ট্রদূতের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার সারাহ কুকসহ তিন দেশের রাষ্ট্রদূত। সাক্ষাতে সরকার গঠন করলে বিএনপির বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি কী হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। তারা মনে করছেন, নির্বাচন ভালো হবে। এ বিষয়ে সবাই আন্তরিক।

গতকাল শনিবার রাজধানীর গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পৃথক সাক্ষাৎ শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এসব কথা জানান। বিকেলে প্রথমে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির সঙ্গে সাক্ষাৎ হয় বিএনপির চেয়ারম্যানের। এরপর ভুটানের রাষ্ট্রদূত দাশো খারমা হামু দর্জি সাক্ষাৎ করেন। সবার পরে ব্রিটেনের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান।

সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাশেদুল হক।

প্রধান উপদেষ্টাকে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর পরিবার। গতকাল সন্ধ্যায় তাদের পক্ষ থেকে পাঠানো একটি ফুলের তোড়া যমুনায় প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে রাতে বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে কবি-সাহিত্যিকদের একটি প্রতিনিধি দল।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম