শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‘নির্বাচনী সফর’ শুরু করছেন জামায়াতের আমির, যাচ্ছেন উত্তরবঙ্গে

রাজনীতি ডেস্ক   |   শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘নির্বাচনী সফর’ শুরু করছেন জামায়াতের আমির, যাচ্ছেন উত্তরবঙ্গে

ঢাকা-১৫ আসনে আগামী বৃহস্পতিবার গণসংযোগ ও জনসভার মাধ্যমে ‘নির্বাচনী সফর’ শুরু করতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। নির্বাচনী এ জনসভায় বক্তব্য দেবেন তিনি। পরদিন ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গ সফরে যাবেন।

শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে দলটি। এতে বলা হয়, ২৩ জানুয়ারি বেলা ২টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গোর-ই-শহীদ ময়দানে, বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন শফিকুর রহমান।

পরদিন সকালে জামায়াতের আমির জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের কবর জিয়ারত করবেন। ওই দিন সকাল ১০টায় তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম