শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অভিনয় ছাড়ার কারণ জানালেন প্রসূন আজাদ

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অভিনয় ছাড়ার কারণ জানালেন প্রসূন আজাদ

অভিনেত্রী প্রসূন আজাদ ২০১২ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে অভিনয়ে নাম লেখান। এরপর একাধিক নাটক ও কিছু চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেন। পরে হঠাৎ করেই অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।

অভিনয় কেন ছেড়েছেন-এমন প্রশ্ন ইনস্টাগ্রামে করেছিলেন এক ভক্ত। সেই প্রশ্নের উত্তরে বিষয়টি খোলাসা করেছেন প্রসূন আজাদ।

ভক্তের প্রশ্নের স্ক্রিনশর্ট দিয়ে প্রসূন আজাদ লিখেছেন, ‘অভিনয় একটি ব্যয়বহুল পেশা। বিনিয়োগের তুলনায় লাভের অনুপাত কম। তার ওপর এককালীন টাকা পাওয়া যায়, অথচ এটিই আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ১০–১৫ বছর আগে ১৫ দিন পরপর পার্লারে আমার খরচ হতো সাত–আট হাজার টাকা। শুধু কাপড় আয়রন করতেই খরচ পড়ত পাঁচ–ছয় হাজার টাকা। দামী কাপড়ের শখ, নিয়মিত খাওয়া আর জিমের খরচ-সব মিলিয়ে ব্যয় ছিল অনেক।’

ব্যয়বহুল জীবন ছেড়ে কিছুটা স্বাভাবিক জীবনযাপন করতে চেয়েছিলেন বলেও জানান তিনি। পাশাপাশি একজন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ হওয়ার প্রস্তুতিও তাকে ভাবাচ্ছিল।

অভিনেত্রী আরও লেখেন, ‘আমি চেয়েছিলাম কিছুদিন স্বাভাবিক মানুষের মতো জীবন যাপন করতে। অস্বাভাবিক জীবনযাপন করতে গিয়ে নিজের ভেতরের শক্তি হারিয়ে ফেলেছিলাম। তার মধ্যে সুপারস্টারের জীবনযাপন বজায় রেখে পাশাপাশি একজন মধ্যবিত্ত মানুষের বউ হওয়ার জন্য নিজেকে কতটা প্রস্তুত করা দরকার, সেটাও ভাবাচ্ছিল। এরপর তো গৃহিণী হওয়ার একটা শখও ছিল-এখনো আছে। এত কষ্ট করে বাইরে কাজ করলে গৃহিণী হওয়া যায় না।’

প্রসূন এখন সংসার ও ব্যবসায় বেশি মনোযোগী। দুই সন্তানের মা হয়েছেন তিনি। অভিনয় ছাড়ার পেছনে আবারও একটি কারণ হল স্থূলতা।

শেষে তিনি লেখেন, ‘আবার মোটা হয়ে গিয়েছিলাম। সেটাও একরকম সমস্যা ছিল। লজ্জা–সংকোচ বেড়ে যায়। কেউ বেশি সময় তাকিয়ে থাকলে বিরক্ত লাগে। তাই মনে হলো, এখন অভিনয়ের সময় নয়।’

নাটকের বাইরে ‘সর্বনাশা ইয়াবা’, ‘অচেনা হৃদয়’, ‘পদ্মপুরাণ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন প্রসূন আজাদ।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম