শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিবর্তন নেই

রাজনীতি ডেস্ক   |   সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিবর্তন নেই

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বড় কোনো পরিবর্তন নেই বলে জানিয়েছে তাঁর মেডিকেল বোর্ড। আবার তাঁকে বিদেশে নেওয়ার মতো অবস্থাও নেই।

বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক গতকাল রোববার সন্ধ্যায় বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) আগের মতোই আছেন। বলা যায়, সবশেষ মেডিকেল বোর্ড বিবৃতির মাধ্যমে যে আপডেট জানিয়েছিল, এখনও তেমনই আছে। বড় উন্নতি নেই। আবার অবনতিও নেই। আমরা পরবর্তী কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দিয়েছি। সেগুলো এলে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও তিনি সিসিইউতেই চিকিৎসাধীন।

আরেকজন সদস্য জানান, খালেদা জিয়ার উন্নতি হচ্ছে। তবে আহামরি নয়। কিছু ছোট ক্ষেত্রে উন্নতি হচ্ছে। তাঁর অবস্থা এখনও বিদেশে নেওয়ার মতো নয়। এটা সময় লাগবে। শারীরিক সক্ষমতা ভ্রমণ করার মতো হলে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত দেশে রেখেই তাঁর চিকিৎসা চলবে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম