শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিয়ের ৮ বছর পর বাবা হলেন শাহরুখের ‘জাওয়ান’ নির্মাতা

বিনোদন ডেস্ক   |   বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিয়ের ৮ বছর পর বাবা হলেন শাহরুখের ‘জাওয়ান’ নির্মাতা

দক্ষিণী ভারতীয় সিনেমার নামি পরিচালক অ্যাটলি কুমার। দক্ষিণী ছবির পর এবার বলিউডের ছবিও পরিচালনা করছেন তিনি। শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা হচ্ছে তার। তামিল-মালায়ালাম সিনেমার অভিনেত্রী প্রিয়া মোহনের সঙ্গে ঘর বেঁধেছেন অ্যাটলি। বিয়ের ৮ বছর পর বাবা-মা হলেন এই তারকা জুটি। ৩১ জানুয়ারি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন প্রিয়া।

বাবা হওয়ার আনন্দের খবরটি ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন অ্যাটলি। ‘বিগিলি’খ্যাত এই পরিচালক বলেন, ‘ঠিকই বলেছেন, এর মতো পৃথিবীতে আর কোনো অনুভূতি নেই। আজ থেকে পিতৃত্বের উচ্ছ্বসিত জার্নি শুরু হলো। কৃতজ্ঞতা।’

ভক্তদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকাই মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন অ্যাটলি-প্রিয়াকে। এ তালিকায় রয়েছেন— অভিনেত্রী সামান্থা রুথ প্রভু, কাজল আগরওয়াল, কীর্তি সুরেশ আরতি রবি প্রমুখ।

২০১৪ সালের ৯ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়া-অ্যাটলি। আট বছর পর প্রথম সন্তানের বাবা-মা হলেন অ্যাটলি-প্রিয়া।

২০১৩ সালে তামিল ভাষার ‘রাজা রানি’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে অ্যাটলির। নির্মাণ ক্যারিয়ারে সাতটি সিনেমা উপহার দিয়েছেন। তার মধ্যে অধিকাংশ সিনেমাই ব্যবসাসফল। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘থেরি’, ‘মের্শাল’, ‘বিগিলি’ প্রভৃতি।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম