শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আমার সব কিছুতেই দোষ: মাহি

বিনোদন ডেস্ক   |   শনিবার, ১৬ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমার সব কিছুতেই দোষ: মাহি

দুই দিন আগে ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। অফিস লুকের সেই ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে নেটিজেনদের একাংশ ছবিগুলো দেখে তাঁকে পর্নো তারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করতে শুরু করেন। এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন মাহি।

মাহির ফেসবুক পোস্টে ৫৩ হাজারের বেশি রিয়েকশন পড়েছে এবং শেয়ার হয়েছে আড়াই হাজারের বেশি। মন্তব্যে এসেছে ইতিবাচক ও নেতিবাচক প্রতিক্রিয়া-কেউ প্রশংসা করেছেন, কেউ আবার কটূক্তি।

বৃহস্পতিবার ফেসবুকে মাহি লিখেছেন, ‘একজোড়া চশমা দেখে কারও কারও ভিন্নভাবে মনে হতে পারে, কিন্তু আমার জন্য এটা শুধুই অফিস লুকের অংশ।

তিনি আরও লেখেন, প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার প্রয়োজন নেই। স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত।

পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমে মাহি বলেন, এটা শুধু একটা নাটকের অংশ। আর তা নিয়ে যা তুলকালাম হলো! এ নিয়ে আর কী বলব? সবার দৃষ্টিভঙ্গি তো আমি ঠিক করতে পারব না। আসলে আমি যা করি তাতেই দোষ।

তিনি জানান, ছবিগুলো ‘সুইট কলিগ’ নাটকের, যা পরিচালনা করেছেন সকাল আহমেদ। কদিন আগেই নাটকটির শুটিং শেষ করেছেন তিনি।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম