শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি পুলিশ দিদার সহ ৫ জন নিহত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৩০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি পুলিশ দিদার সহ ৫ জন নিহত

নিউইয়র্কের ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি পুলিশ অফিসার দিদারুল ইসলাম সহ ৫ জন নিহত হয়েছেন। দিদারের দেশে বাড়ি সিলেট জেলায়। নিহত পুলিশ অফিসার দিদারুল ইসলাম একজন বাংলাদেশী আমেরিকান। তার বাড়ী মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় । তার স্ত্রী ৮ মাসেরঅন্তসত্ত্বা। দিদার ম্যানহাটনের ৪৭ প্রিসিংকটে কাজ করতেন।

সোমবার ২৮ জুলাই সন্ধ্যায় সন্দেহভাজন বন্দুকধারী শেন তামুরার হামলায় নিউইয়র্ক সিটির ৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ের একটি বহুতল ভবনে একজন পুলিশ কর্মকর্তা এবং চারজন বেসামরিক ব্যক্তি নিহত হন । আহত হয়েছেন আরও ৪ জন। পরক্ষনেই খুনি নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেন।

দিদারের মুতৃ্যতে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমেএসেছে। বাংলাদেশ সোসাইটি সহ বিভিন্ন সংগঠন এই হত্যাকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। মেয়র এরিক এডামস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম