শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের

রাজনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষার পরিপন্থী ও সর্বক্ষেত্রে ব্যর্থতার দায় নিয়ে অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। এই দাবিতে আগামী ৩ আগস্ট সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশের সাম্যবাদী দলের (এম.এল.) কার্যালয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

নেতারা বলেন, দ্রুত নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন সাপেক্ষে ড. ইউনূস সরকারের জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগের কোনো বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উত্থাপন করেন প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মহাসচিব হারুন রশীদ খান। বক্তব্য রাখেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দলের (এম.এল.) সভাপতি হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. শামসুল আলম ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ।

লিখিত বক্তব্যে বলা হয়, এই সরকারের প্রায় এক বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটে চলেছে। চাঁদাবাজি, ছিনতাই ও ধর্ষণের সঙ্গে যুক্ত হয়েছে মব সন্ত্রাস। জনগণের জানমালের নিরাপত্তা ও সুশাসন অনিশ্চিত।

নেতারা আরও বলেন, সরকারি পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন করে ড. ইউনূস নিরপেক্ষতা হাতিয়েছে। তার অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচন করা অসম্ভব। প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টা এক বছরে তাদের সম্পদের হিসাব না দিয়ে অনৈতিক কাজ করে চলেছেন। এখন আর তাদের ক্ষমতা আঁকড়ে থাকার কোনো অধিকার নেই।

সংবাদ সম্মেলন থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে বিরাজনীতিকরনে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করা হয়। একইসঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশন বাতিলের দাবি করা হয়। বলা হয়, সকল রাজনৈতিক দলের উচিত জাতীয় ঐক্যমত্য কমিশন বয়কট করা এবং বাতিল চাওয়া।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম