শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আদিলকে বিয়ে করে রাখি সাওয়ান্ত এখন ‘ফাতিমা’

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আদিলকে বিয়ে করে রাখি সাওয়ান্ত এখন ‘ফাতিমা’

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত বিয়ে করেছেন। বন্ধু আদিল খান দুরানিকে বিয়ের পর নিজের নাম পরিবর্তন করে এখন তিনি ‘রাখি সাওয়ান্ত ফাতিমা’ হয়েছেন। সাবেক স্বামী রিতেশ রাজের সঙ্গে বিচ্ছেদের পর এটা রাখির দ্বিতীয় বিয়ে। খবর: হিন্দুস্তান টাইমস’র।

শুধু বিয়ে নয়। এবার খবরে এসেছে বিয়ের পরই রাখি নিজের নাম বদলে ফেলেছেন। রাখির নামের সঙ্গে যুক্ত হলো ফাতিমা। অর্থাৎ রাখির পুরো নাম রাখি সাওয়ান্ত ফাতিমা।

রাখি যে বিয়ের পর এই নাম বদলে ফেলেছেন তার প্রমাণ রয়েছে বিয়ের সার্টিফিকেটেই।

বিয়ের খবর নিশ্চিত করে ইন্ডিয়া টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রাখি বলেন, ‘আমি আদিলকে বিয়ে করেছি। তিন মাসের পরিচয়ের পর গত বছরের জুলাইয়ে আমরা বিয়ে করি। আদিল বিষয়টি প্রকাশ করতে চায়নি, তাই আমিও চুপ থেকেছি গত সাত মাস।’

এর আগে রিতেশ সিং নামক এক ব্যক্তির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রাখি। সেই বিয়েও দীর্ঘদিন গোপন রেখছিলেন তিনি। কিন্তু দীর্ঘ হয়নি তার সেই সংসার জীবন। রিতেশের বিরুদ্ধে শারীরিক নির্যাতনসহ নানাবিধ অভিযোগ এনে আলাদা হয়ে যান অভিনেত্রী। এ সময় তার জীবনে আসেন আদিল। রাখির চেয়ে বয়সে ছয় বছরের ছোট আদিল।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম