শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জীবনঘনিষ্ঠ গল্প বলেই চরিত্রে মিশে গেছি: ফারিন খান

বিনোদন ডেস্ক   |   রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জীবনঘনিষ্ঠ গল্প বলেই চরিত্রে মিশে গেছি: ফারিন খান

মডেল হিসেবে দর্শক নজর কেড়েছেন অনেক আগেই। এবার অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন ফারিন খান। সেই ভাবনা থেকে একের পর এক নতুন গল্প ও চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে পর্দায় তুলে ধরছেন। এবার অভিনয় করলেন ‘প্রথম প্রেমের গল্প’ নামের ভিন্ন ধাঁচের নাটকে।

এটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। নির্মাতার গল্প ভাবনা থেকে নাটকের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্রাহাম তামিম। নাটকে ফারিনের বিপরীতে অভিনয় করেছেন পার্থ শেখ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, মিলি বাশার, সাফিজ মামুন, ফাতেমা নাইস প্রমুখ। ভালোবাসা দিবস উপলক্ষে শিগগিরই নাটকটি ক্লাব এলিভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

ফারিন খানের কথায়, ‘ভালোবাসার গল্পে যে অনেক বাঁকবদল থাকতে পারে, তা এই নাটকের মধ্য দিয়ে নির্মাতা তুলে ধরার চেষ্টা করেছেন। নাটকের চরিত্রগুলোতেও পাওয়া যাবে চেনা মানুষের ছায়া। সে কারণে দর্শক নাটকের কাহিনির সঙ্গে সহজেই মিশে যেতে পারবেন। একই সঙ্গে চরিত্রগুলোর নানা ঘটনার মধ্য দিয়ে যাপিত জীবনের অনেক মিল খুঁজে নিতে পারবেন। জীবনঘনিষ্ঠ গল্প বলেই চেষ্টা করেছি চরিত্রের সঙ্গে মিশে গিয়ে পরিচালকের নির্দেশ মতো অভিনয় করে যাওয়ার। আশা করছি, প্রথম প্রেমের গল্প অভিনয় ক্যারিয়ারে আলোচিত একটি কাজ হয়ে থাকবে।’

পাশাপাশি ‘আজান’ নামে আরেকটি নাটকে অভিনয় করেছেন ফারিন খান। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন পুলক অনিল। এতে ফরিনের বিপরীতে দেখা যাবে ইরাফান সাজ্জাদকে। নাটকটি নিয়ে আশার কথা শুনিয়েছেন তরুণ এ অভিনেত্রী।

ফারিন বলেন, ‘সমসাময়িক তারকাদের মতো অভিনয়ে পারদর্শী না হলেও ভালো কাজের জন্য আমি ভীষণভাবে তৃষিত। আমার এই তৃষ্ণা পরিণত শিল্পী হয়ে ওঠার। তাই ক্যামেরার সামনে দাঁড়ালে আমার উপলব্ধি এটিই, অভিনয় হলো জীবনের প্রতিচ্ছবি, যা নানা রঙে আঁকতে হবে। ঘটনাবহুল নানা অধ্যায়ের মধ্য দিয়ে যে কাহিনির বিন্যাস, তা সুনিপুণ অভিনয় দিয়েই বাস্তব করে তুলতে হবে। এ কারণেই প্রতিনিয়ত কিছু না কিছু শেখার চেষ্টা করে যাচ্ছি। কখনও অগ্রজ শিল্পী ও নির্মাতাদের কাছে, কখনও আশপাশের মানুষ ও তাদের যাপিত জীবন দেখে। এভাবেই একটু একটু করে পরিণত শিল্পী হয়ে ওঠার চেষ্টায় আছি।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম