শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চমকে দিলেন নয়নতারা

বিনোদন ডেস্ক   |   সোমবার, ০৩ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চমকে দিলেন নয়নতারা

সিনেমা প্রযোজনা করছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী নয়নতারা। না, এটা অবাক করার মতো কোনো খবর নয়। কারণ, তারকাদের প্রযোজনায় আসা নতুন কোনো ঘটনা নয়। অনেক সফল অভিনেতা-অভিনেত্রীই প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন। তবে নয়নতারা প্রযোজক হিসেবে চমকে দিয়েছেন টেলিভিশনের আলোচিত অভিনেতা কাভিনকে, তাঁর সিনেমায় নায়ক নির্বাচন করে।

শুধু তাই নয়, এই অভিনেতার সহশিল্পী হিসেবেও অভিনয় করতে যাচ্ছেন নয়নতারা। এ খবর শুনেই চমকে গেছেন তাঁর অনুরাগীরা। কারণ একটাই– যে সময়ে বলিউড তাঁকে হাতছানি দিয়ে ডাকছে, সেই সময় অভিনেত্রী নিজেই কিনা নতুন জুটি নিয়ে পর্দায় আসতে চাচ্ছেন; যা অনেকের কাছেই বিস্ময়কর!

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, তামিল অভিনেতা কাভিনকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা নয়নতারা ও তাঁর স্বামী ভিগনেশ– দু’জনেরই। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি পরিচালনা করবেন বিষ্ণু আডাভান।

প্রধান দুই চরিত্রে থাকছেন ‘লেডি সুপারস্টার’ খ্যাত নয়নতারা ও কাভিন। তাদের পাশাপাশি দক্ষিণ ভারতের আরও কয়েকজন আলোচিত অভিনয়শিল্পীকে এ সিনেমায় দেখা যাবে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম