শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

২৫ বছর পর ফিরে এলো ‘বড়ে মিয়া ছোটে মিয়া’

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২৫ বছর পর ফিরে এলো ‘বড়ে মিয়া ছোটে মিয়া’

পঁচিশ বছর পর আবার পর্দায় ফিরছে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমা। সেবার মাতিয়ে দিয়েছিল অমিতাভ বচ্চন-গোবিন্দ জুটি, এবার তাদের জনপ্রিয় তাকে পুঁজি করে আলি আব্বাস জাফর নির্মাণ করেছেন একই নামে সিনেমা। এতে ‘বড়ে’ ও ‘ছোটে’মিয়া হয়ে আসছেন বলিউডের দুই প্রজন্মের দুই অ্যাকশন হিরো অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। এটিই তাদের একসঙ্গে প্রথম অভিনয়। তাইতো অক্ষয়কে ‘বড়ে’ সম্বোধন করে জ্যাকিপুত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমি যে বছর জন্মেছি, সে বছর বলিউডে পা রেখেছেন আপনি। তবে আমি নিশ্চিত, আপনি এখনও লাফ দিয়ে আমার চেয়ে উঁচুতে উঠতে পারবেন।’

অন্যদিকে টাইগারকে উদ্দেশ করে অক্ষয় লিখেছেন, ‘যে বছর আমার ক্যারিয়ার শুরু হয়েছে, সে বছরই তুমি জন্মেছ। তাইতো এ সিনেমা আমার জন্য অনেক বেশি আবেগের।’

১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায় দুই নায়িকা ছিলেন রবিনা ট্যান্ডন ও রামাইয়া কৃষ্ণন। সিনেমাটি মূলত কমেডি ঘরানার ছিল। এবারের সিনেমাটি অ্যাকশনে ভরপুর। তবে হাস্যরসের ছোঁয়া নেই, তা নয়। এবার সিনেমার নায়িকা হয়েছেন মানুষী চিল্লার এবং আলায়া ফার্নিচারওয়ালা।তাই রিমেক ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ভিন্ন মাত্রা যোগ করতে চলেছে বলে ধারণা করা হচ্ছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপরই বড় পর্দা কাঁপাতে আসছেন বলিউডের দুই সুপারস্টার। ১০ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।

সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমাটির ২ মিনিট ১১ সেকেন্ডের ট্রেইলার। সেখানে আক্কি-টাইগারের যুগলবন্দি অভিনয়ের প্রথম ঝলকেই বাজিমাত। সন্ত্রাসবাদীদের হাত থেকে দেশকে রক্ষা করতেই প্রতিজ্ঞাবদ্ধ অক্ষয়-টাইগার। সেই পরিপ্রেক্ষিতে অ্যাকশনের দৃশ্যের সঙ্গে রয়েছে পাওয়ারফুল সংলাপও।পৃথ্বীরাজ সুকুমারনকে দেখা যাবে কবিরের চরিত্রে। সে একজন সাইকোপ্যাথ কিলার,যে ভারতের সবচেয়ে শক্তিশালী ও বিপজ্জনক একটি অস্ত্র নিজের দখলে নিয়ে নেয়। সেটি উদ্ধার করতেই যুদ্ধক্ষেত্রে নামবেন অক্ষয়-টাইগার। পুলিশের চরিত্রে রয়েছেন রণিত রায়। অক্ষয়-টাইগার শেষ পর্যন্ত সাইকোপ্যাথ কিলারকে ধরতে পারবেন? ভারত রক্ষার লড়াইয়ে শেষ পর্যন্ত এ জুটির জয় হয় কিনা সেটিই সিনেমার মূল রসদ।

যেহেতু সিনেমাটি আসছে ঈদে মুক্তি পাচ্ছে, তাই দুই অভিনেতা মিলে জমিয়েছবিটির প্রচার করছেন। কখনও নাচে মন জয় করতে দেখা গেছে, কখনও আবার এমন পোজ দিয়ে ছবি তুলেছেন যা দর্শকের নজর কেড়েছে।কাদা মাখা শরীরে স্টার কাস্টের ফটোশুট সবাইকে চমকে দিয়েছে। এছাড়াসিনেমার ট্রেইলার মুক্তির আগে প্রকাশহয় ‘ভাল্লা হাবিবি’ শিরোনামে একটি গান।যেখানে চার তারকাকেই জমিয়ে নাচতে দেখা যায়। অক্ষয় কুমার, মানুষী চিল্লার, টাইগার শ্রফ ও আলায়া ফার্নিচারওয়ালার নাচের পাশাপাশি ছিল আক্কি-মানুষীর রোম্যান্সও রয়েছে।যদিও ৫৬ বছরের অক্ষয় কুমারের সঙ্গে ২৬ বছরের মানুষীর অনস্ক্রিন জুটি অনেকের পছন্দ হয়নি।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম