শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

উর্বশীর বাসায় হানি সিং কেন সোনার কেক নিয়ে হাজির হলেন?

বিনোদন ডেস্ক   |   বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উর্বশীর বাসায় হানি সিং কেন সোনার কেক নিয়ে হাজির হলেন?

অভিনয় দিয়ে দর্শক হৃদয় জয় করতে না পারলেও সবসময় আলোচনায় ছিলেন ঊর্বশী রাওতেলা। আইটেম গার্ল হিসেবেই মূলত দর্শক নজর কেড়েছেন এই বলিউড তারকা। এর বাইরে কখনও ক্রিকেট তারকার সঙ্গে প্রেম,গানের পারফরম্যান্সে রেকর্ড পারিশ্রমিক নেওয়া, বাদশাহি অনুষ্ঠানে সোনায় মোড়ানো পোশাক পরে হাজির হওয়া, হীরার মাস্ক পরা ফটোশুট, বিশ্বকাপ ট্রফি উন্মোচনসহ অনেক বিষয় নিয়েই সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি।

এ অভিনেত্রীর নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনাও কম হয়নি। আরও একবার নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন এই বলিউড বাসিন্দা। তাও নিজের ২৯তম জন্মদিনে।

ভারতীয় সংবাদমাধ্যমথেকে জানা গেছে, গত রোববার ছিল ঊর্বশীর জন্মদিন। এদিন তাঁকে চমকে দিতে সোনায় মোড়ানো কেক নিয়ে অভিনেত্রীর কাছে ছুটে গিয়েছিলেন কণ্ঠশিল্পী ইয়ো ইয়ো হানি সিং; যাঁর ‘লাভ ডোজ’ গানের মডেল হয়ে দর্শক নজর কেড়েছিলেন ঊর্বশী। শুধু তা-ই নয়, ক্যারিয়ারের শুরুর দিকেও হানি সিং নানাভাবে তাঁকে সহযোগিতা করেছেন। সেই সুবাদে তাদের বন্ধুত্বও ছিল চোখে পড়ার মতো। কিন্তু সেই বন্ধুত্বের সুবাদে জন্মদিনে হানি সিং ২৪ ক্যারেটের খাঁটি সোনার কেক নিয়ে হাজির হবেন– এ কল্পনায়ও ছিল না ঊর্বশীর! একইভাবে অভিনেত্রী এ-ও ভাবতে পারেননি, এই কেক নিয়ে তাঁকে কটাক্ষের শিকার হতে হবে।

মূলত, জন্মদিন উদযাপনের ভিডিও শেয়ার করার পর থেকেই সমালোচনার তীর ছুটে আসতে শুরু করেছে ঊর্বশীর দিকে। কমেন্ট বক্সে অনেকে প্রশ্ন করেছেন, সোনায় মোড়ানো কেক কোথায় বিতরণ করেছেন? আবার মজা করে তাঁর কেক কাটার স্টাইলকে ‘ইউনিক’ বলেও উল্লেখ করেছেন অনেকে। তবে নেটিজেনদের সব প্রশ্ন ও মন্তব্যের বিপরীতে নীরব থাকাই শ্রেয় বলে মনে করেছেন ঊর্বশী। সে কারণে এ নিয়ে এখনও মুখ খোলেননি এই বলিউড তারকা।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম