শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ছাত্রলীগকে রাজধানীর গলিতে গলিতে সন্ত্রাসের কাজে নামানো হয়েছে: ফখরুল

রাজনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছাত্রলীগকে রাজধানীর গলিতে গলিতে সন্ত্রাসের কাজে নামানো হয়েছে: ফখরুল

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর হোটেল লেকশোরে বিদেশি কূটনীতিকদের সাথে বিএনপির ‘ভায়োলেন্স অ্যান্ড পলিটিক্স অব ব্লেমিং’ গোলটেবিল বৈঠকে একথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার নাটক করছে। হীন চক্রান্তে নেমেছে, পুরানো খেলায় মেতেছে। সরকার ২০০ বাস রেডি করেছে পুড়িয়ে বিএনপির ওপর দায় চাপানোর জন্য। ছাত্রলীগকে রাজধানীর গলিতে গলিতে সন্ত্রাসের কাজে নামিয়েছে।’

তিনি বলেন, দেশের মানুষ সর্বগ্রাসী সরকার থেকে মুক্তি চায়। দেশের এ সমস্যা বিএনপির একার নয়, এটা সবার সমস্যা।

মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি মাঠে নেমেছে উল্লেখ করে ফখরুল আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়তে হলে ভেবেচিন্তে পা ফেলতে হবে। মানুষ যেভাবে জেগে উঠেছে তাতে বিএনপি সফল হবে।

১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে তিনি বলেন, কোনো দ্বিধা রাখবেন না, ১০ ডিসেম্বর অবশ্যই ঢাকায় গণসমাবেশ হবে, মানুষ আরও নতুনভাবে মঠে নামবে।

পৃথিবীতে সংকট আছে, দেশে নেই বলে সরকার মিথ্যাচার করছে এমন দাবি করে বিএনপি মহাসচিব বলেন, গ্যাস নেই তবুও সরকার বিল নিচ্ছে।

বাসযোগ্য দেশ গড়তে সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম