শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিয়ের পরেই নাম বদলে ফেললেন শোয়েব মালিকের স্ত্রী

বিনোদন ডেস্ক   |   শনিবার, ২০ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ২৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিয়ের পরেই নাম বদলে ফেললেন শোয়েব মালিকের স্ত্রী

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। দেশটির জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদের গলায় মালা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার (২০ জানুয়ারি) বেলা ১২টার দিকে সানার সঙ্গে ছবি প্রকাশ করে ভক্তদের নিজের বিয়ের খবর জানিয়েছেন মালিক।

জানা গেছে, শোয়েবের তৃতীয় স্ত্রী সানা জাভেদ পেশায় একজন অভিনেত্রী। তিনি পাকিস্তানের টেলিভিশনের জনপ্রিয় মুখ। ২০১২ সালে শেহর ই জাত ধারাবাহিকের মাধ্যমে পর্দায় অভিষেক হয় সানার। এরপর আরও কিছু ধারাবাহিকে কাজ করেন তিনি।

পাকিস্তানের টেলিভিশন জগতে ‘খানি’ নামক একটি ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পান সানা। লাক্স স্টাইল অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হয়েছিলেন এই অভিনেত্রী।

এছাড়াও সানা জাভেদ অভিনীত রুসওয়াই এবং ডাঙ্ক ধারাবাহিক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল পাকিস্তানজুড়ে। শোয়েব মালিককে বিয়ের আগেও এক পাকিস্তানি সংগীতশিল্পীকে বিয়ে করেছিলেন তিনি।

২০২০ সালে সেই বিয়ের বিচ্ছেদ ঘটে তিন বছরের মাথায়। এর মধ্যেই শোয়েব মালিকের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। এই ক্রিকেটারের গলাতেই মালা দিয়েছেন অভিনেত্রী।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নাম বদলে ফেলেছেন সানা। নামের পাশে যোগ করেছেন শোয়েবের নাম। প্রকাশ করেছেন বিয়ের একাধিক ছবি।

উল্লেখ্য, ২০১০ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন শোয়েব মালিক ও সানিয়া মির্জা। ২০১৮ সালে তাদের সংসারে জন্ম নেয় একটি পুত্র সন্তান। বছর খানেক ধরেই সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও এই তারকার কেউই তাদের বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। এরই মধ্যে সবাইকে চমকে দিয়ে শনিবার (২০ জানুয়ারি) নিজের তৃতীয় বিয়ের খবর জানালেন মালিক।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম