শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

টানা জয়ে প্রধানমন্ত্রীকে আনভীরের অভিনন্দন

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ২১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টানা জয়ে প্রধানমন্ত্রীকে আনভীরের অভিনন্দন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর।

সোমবার পণ্যভিত্তিক সর্ববৃহৎ বাণিজ্যিক সংগঠন বাজুস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বাজুস প্রেসিডেন্ট বলেন, ‘শেখ হাসিনার এই জয়ে দুর্বার গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ, আসবে অর্থনৈতিক মুক্তি। এই জয়ে শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে বিশ্বরাজনীতিতে অনন্য রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন।’

‘শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকার জুয়েলারি শিল্প উন্নয়নে প্রত্যাশা পূরণ করবে।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম