শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আওয়ামী লীগ জঙ্গি হয়ে গেছে: মির্জা ফখরুল

রাজনিীতি ডেস্ক :   |   রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৪০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আওয়ামী লীগ জঙ্গি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেন্দ্রীয় কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নাশকতা করছে সরকার। শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। পেটুয়া বাহিনী দিয়ে ধর্মঘটের ডাক দিয়েছে। আওয়ামী লীগ জঙ্গি হয়ে গেছে। আওয়ামী লীগ গোয়েন্দা ও আমলানির্ভর দলে পরিণত হয়েছে।’

তিনি বলেন, গত কয়েকদিনে বহু নেতাকে সরকারের বাহিনী গ্রেফতার করেছে। ক্ষমতায় আসার পর থেকে প্রতারণা করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। মানুষের মধ্যে ফ্যাসিবাদের ভীতি ছিল; সেটা ভাঙতে শুরু করেছে।

‘সব দেশপ্রেমিক রাজনৈতিক দল নিয়ে যুগপৎ আন্দোলনের’ ঘোষণা দিয়ে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের মানুষ অধিকার রক্ষায় একজোট হয়েছে। দেশের মানুষ জনগণের সরকার দেখতে চায়, পরিবর্তন দেখতে চায়।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যেভাবে দেউলিয়া, সেভাবে ব্যাংকগুলোও দেউলিয়া হয়ে গেছে। গণলুটের টাকা আওয়ামী লীগের কাছে।

দেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে, সে পরিবেশটাও নেই বলেও দাবি করেন তিনি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম