শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দুপুর ১২টা থেকে মনোনয়নপত্রের চিঠি বিতরণ করবে আ.লীগ

রাজনীতি ডেস্ক   |   সোমবার, ২৭ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুপুর ১২টা থেকে মনোনয়নপত্রের চিঠি বিতরণ করবে আ.লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের আজ দুপুর ১২টা থেকে দলীয় মনোনয়নপত্রের চিঠি বিতরণ করা হবে শুরু হবে। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান তা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে বিতরণ করা হবে।

এদিকে গতকাল রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় ৩০০ আসনের মধ্যে ২৯৮টির প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। বাকি দুটি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম