শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রেম করার মতো কাউকে খুঁজে পাচ্ছেন না ইধিকা!

বিনোদন ডেস্ক   |   শনিবার, ১১ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রেম করার মতো কাউকে খুঁজে পাচ্ছেন না ইধিকা!

বাংলাদেশে এসে ভালোই ব্যস্ত সময় পার করলেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। যিনি শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় কাজ করে এদেশে পরিচিতি পেয়েছেন।

সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে একটি বিউটি ট্রিটমেন্টের শোরুম উদ্বোধন করেন ইধিকা। এরপর ফরিদপুরে নাকি একটি তথ্যচিত্র শুটিংয়েও অংশ নিয়েছেন।

টানা ব্যস্ততার পর রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন এই নায়িকা। যেখানে ইধিকাকে জিজ্ঞেস করা হয়, প্রেম করছেন কি না?

জবাবে এই নায়িকা জানান, ‘আমার জীবনে এখনো কেউ আসেনি। এলে ঘোষণা করব। প্রেম করার মতো এখন পর্যন্ত কাউকে খুঁজে পাইনি। ক্যারিয়ার নিয়ে একটু বেশি ভাবছি বলে হয়তো মাথায় আসেনি।’

জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মানুষ চান জানিয়ে ইধিকা বলেন, ‘আমি চাই আমার প্রেমিক মন থেকে ভালো হোক, ভালো মানুষ- ভালো হোক এবং সবাইকে মন থেকে সম্মান করুক।’

এদিকে ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয়ের পর বাংলাদেশি বেশ কিছু সিনেমায় কাজের বিষয়ে কথা চলছে ইধিকার। খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম