শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

১০ ডিসেম্বর অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করলে ভুল করবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ৩০ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১০ ডিসেম্বর অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করলে ভুল করবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে আইনশৃঙ্খলা ভঙ্গ করে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করলে ভুল করবে বিএনপি।

বুধবার রাজধানীর রাজারবাগে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির সমাবেশে খালেদা জিয়া যোগ দিলে, সে বিষয়টি আদালত দেখবে।

এদিকে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের সিদ্ধান্ত না মানলে; সরকারও সিদ্ধান্ত নেবে। তিনি জানান, সৎ উদ্দেশ্যেই ওই স্থানে বিএনপি সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, তারা ১০ লাখ মানুষের সমাবেশ ঘটাতে চাচ্ছে। যা নয়াপল্টনে সম্ভব নয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম