রাজনীতি ডেস্ক | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | ১৬৭ বার পঠিত | পড়ুন মিনিটে
গণফোরাম ও পিপলস পার্টি বিএনপির অবরোধের সমর্থনে গণফোরামের মিছিল করেছে। মঙ্গলবার রাজধানীর আরামবাগ থেকে শুরু হয়ে শাপলা চত্বর ঘুরে নটরডেম কলেজের সামনে এসে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক, পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, মহাসচিব আবদুল কাদের ও কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী।
সঞ্চালনা করেন গণফোরাম তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু। এ সময় আরও উপস্থিত ছিলেন- গণফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ছাত্র সম্পাদক সানজিদ রহমান শুভ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হাবিবুর রহমান বুলু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক এরশাদ জাহান সুমন প্রমুখ।