শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঘরে বসে দেখা যাবে শাহরুখের ‘জওয়ান’

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঘরে বসে দেখা যাবে শাহরুখের ‘জওয়ান’

বক্স অফিসের পর এবার ওটিটিতে ঝড় তুলতে আসছে শাহরুখ খানের ‘জওয়ান’। ২ নভেম্বর শাহরুখ খান পা দেবেন ৫৮-তে। সেদিনই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দর্শক সিনেমাটি দেখতে পাবেন বলে জানা গেছে। যদিও এখনও কোনো অফিসিয়াল ঘোষণা দেয়নি নেটফ্লিক্স।

অন্যদিকে ভারতীয় সিনেমা মুক্তির ৮ সপ্তাহ পরই ওটিটিতে মুক্তি পায়– এ যেন অলিখিত নিয়ম হয়ে গেছে। সে হিসাবে ওই দিনকেই বেছে নিতে পারে নেটফ্লিক্স।

মুক্তির আগেই সিনেমাটির ওটিটি স্বত্ব কেনার লড়াইয়ে নেমেছিল বেশ কয়েকটি ওটিটি জায়ান্ট। শেষ পর্যন্ত ২৫০ কোটি রুপিতে জওয়ানের স্বত্ব কিনেছে নেটফ্লিক্স, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৩০ কোটি।

গত ৭ সেপ্টেম্বরে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’। ঝড় তুলে বিশ্বব্যাপী ১ হাজার ১০০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে সিনেমাটি। এখন অপেক্ষা ওটিটিতে ‘জওয়ান’ ঝড়ের।

‘জওয়ান’ সিনেমার শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতি প্রমুখ।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম