শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অক্টোবরেই আ.লীগের পতন: আমীর খসরু

রাজনীতি ডেস্ক   |   শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অক্টোবরেই আ.লীগের পতন: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ যে পথে চলছে তাতে তারা ধ্বংস হয়ে যাবে। অক্টোবরেই আওয়ামী লীগের পতন হবে।

শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, প্রতিটি সেক্টর তারা (আওয়ামী লীগ) ধ্বংস করে ফেলছে। এখন দেশে শান্তি নেই। সব জায়গায় অরাজকতা চলছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিচার বিভাগের ওপর নিষেধাজ্ঞা এসেছে এটা লজ্জার। বিচার ব্যবস্থার উপর মানুষ আস্থা হারাচ্ছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে হলে আগে কারাগারে যেতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করছেন। আওয়ামী লীগের অনেক নেতা রাজবন্দি থেকেও বিদেশে চিকিৎসা নিয়েছেন। আজ কেন খালেদা জিয়া নিতে পারবেন না? এতেই বোঝাই যাচ্ছে তাকে হত্যার ষড়যন্ত্র চলছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম