শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বেশি গ্রেপ্তারের শিকার হচ্ছেন সরকারের সমালোচকরা: মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেশি গ্রেপ্তারের শিকার হচ্ছেন সরকারের সমালোচকরা: মির্জা ফখরুল

সরকারের সমালোচকরাই এখন সবচেয়ে বেশি গুম ও গায়েবি মামলায় গ্রেপ্তারের শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী সরকার নিজেদের অস্তিত্বের প্রশ্নে সবসময় অজানা আশঙ্কায় উদ্বিগ্ন থাকে। তাই বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের ভয় পাইয়ে রাখার জন্য গুম ও ক্রসফায়ারের ধারাবাহিকতা চালু রাখা হয়েছে।

তিনি বলেন, বাসাবাড়িতে হানা, বাড়ির সদস্যদের প্রতি দুর্ব্যবহারসহ নানাভাবে বিএনপির নেতাকর্মী ও তাদের পরিবার নির্যাতন-নিপীড়নের জাঁতাকলে পিষ্ট হচ্ছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম