শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিতে সরকার ব্যর্থ : জামায়াত

রাজনীতি ডেস্ক   |   বুধবার, ৩০ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিতে সরকার ব্যর্থ : জামায়াত

দেশে বর্তমানে মানবাধিকার বলতে কিছু নেই। মানুষের বেঁচে থাকার অধিকার, স্বাধীন মতপ্রকাশের অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকারসহ সব কিছুই কেড়ে নেওয়া হয়েছে। সরকার ও তার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুম হওয়া ব্যক্তিদের তাদের পরিবারের নিকট ফিরিয়ে দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতিতে এসব কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন ও এজেন্সির তথ্য অনুযায়ী, বর্তমান ক্ষমতাসীন সরকারের শাসনামলে গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশে রাজনৈতিক নেতাকর্মী, ছাত্র, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার ৬৪৫ জনকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাদা পোশাকধারী ব্যক্তিরা অপহরণ করে গুম করেছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের (এএইচআরসি) হিসাবে এখনো নিখোঁজ রয়েছেন ১৫৩ ব্যক্তি, যারা গত ১৩ বছরে বিভিন্ন সময়ে গুম হয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম