শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইউক্রেনকে প্রথমবার ‘ব্ল্যাক হর্নেট’ ড্রোন দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ২০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউক্রেনকে প্রথমবার ‘ব্ল্যাক হর্নেট’ ড্রোন দিচ্ছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে আরও ৪০ কোটি ডলারের অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন সহায়তা প্যাকেজে প্রথমবারের মতো ব্ল্যাক হর্নেট ড্রোন দিচ্ছে যুক্তরাষ্ট্র। খবর আল-জাজিরার

ব্ল্যাক হর্নেট ন্যানো মূলত অত্যাধুনিক চালকবিহীন আকাশযান (ড্রোন)। পাখির মতো দেখতে এ ড্রোনের ওজন মাত্র ১৭ থেকে ১৮ গ্রাম। এর দৈর্ঘ্য প্রায় ১০০ মিলিমিটার এবং প্রস্থ প্রায় ২৫ মিলিমিটার। ভারী ও বড় না হওয়ায় সেনারা সর্বত্র এটা সঙ্গে রাখতে পারেন।

বিশেষ এই ড্রোন যেখানে ওড়ানো হয়, তার আশপাশের এলাকার উচ্চ মানসম্পন্ন ছবি ও ভিডিও ধারণ করতে পারে।

২০১১ সালের দিকে নরওয়ের ক্ষুদ্র ড্রোন হেলিকপ্টার নির্মাতা প্রতিষ্ঠান প্রক্স ডায়নামিকস্‌ এটি তৈরি করে। এখন এটি তৈরি করে এফএলআইআর আনম্যানড অ্যারিয়াল সিস্টেমস নামে নরওয়ের আরেকটি প্রতিষ্ঠান।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম