শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৩০ সেকেন্ডেই পুরো গ্রামের ভোট শেষ

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ মে ২০২৩   |   প্রিন্ট   |   ২৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৩০ সেকেন্ডেই পুরো গ্রামের ভোট শেষ

স্থানীয় নির্বাচনে একটি পুরো গ্রামের ভোটদান শেষ হয়েছে মাত্র ৩০ সেকেন্ডে। এই ভোটদানের মাধ্যমে তাদের আগের রেকর্ড ভেঙেছে। এর আগে ওই গ্রামে দ্রুততম সময়ে ভোট শেষ হওয়ার রেকর্ডটি ছিল ৩২ সেকেন্ডের।

স্পেনের ওই গ্রামটির নাম ভিলারোয়া। লা রিওজা প্রদেশের ছোট এ গ্রামটিতে নিবন্ধিত ভোটার আছেন সাতজন। খবর বিবিসির

স্থানীয় মেয়র সালভাদোর পেরেজ। ১৯৭৩ সাল থেকে তিনি এই পদে রয়েছেন। তিনি বলেন, আমি জানি না সাতটি ভোট আমি-ই পাব কিনা। তবে এটি প্রায় নিশ্চিত যে আমি পাবো।

পেরেজ বলেছেন, ভিলারোয়া গ্রামের বাসিন্দারা অনেক প্রশিক্ষিত এবং সকালে ভোটকেন্দ্র চালু হওয়ার পরপর ভোট দিতে প্রস্তুত ছিলেন তারা।

ভোটগ্রহণ শুরুর মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই স্পেনে ভোট সম্পন্নকারী কেন্দ্রে পরিণত হয় ভিলারোয়া।

পেরেজ স্বীকার করেছেন, তার গ্রামের বাসিন্দারা আরেকটি গ্রামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে অনুপ্রাণিত হয়ে থাকতে পারে। কাস্টিলা-লা মাঞ্চা এলাকার ইল্লা ডে ভাকাস নামের গ্রামটিতে নিবন্ধিত ভোটারের সংখ্যা মাত্র তিনজন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম