শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আপেলের জুস কেড়ে নেওয়ায় বিমানবন্দরের তিন কর্মকর্তাকে মারধর তরুণীর

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ৩০ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ২১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আপেলের জুস কেড়ে নেওয়ায় বিমানবন্দরের তিন কর্মকর্তাকে মারধর তরুণীর

আপেলের জুস কেড়ে নেওয়ায় বিমানবন্দরের তিন কর্মকর্তাকে মারধর করেছেন এক তরুণী। পরে পুলিশ তাকে আটক করেছেন। যুক্তরাষ্ট্রে এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির

প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার মাকিয়াহ কোলম্যান নামের ১৯ বছরের ওই তরুণী যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফোয়েনিক্স স্কাই হারবার ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এমন হামলা করেন।

আদালতের নথি অনুসারে জানা গেছে, তল্লাশির সময় আপেলের জুস কেড়ে নেওয়ায় বিরক্ত হয়েছিলেন কোলম্যান। উড়োজাহাজে তরলজাতীয় পণ্য পরিবহনে বিধিনিষেধ রয়েছে। আপেলের জুস নিয়ে নেওয়ার পর ওই তরুণী নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে চেঁচামেচি শুরু করেন। তিনি ডাস্টবিন থেকে আপেলের জুসের বোতল তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় একজন নিরাপত্তা কর্মকর্তা তাকে থামান।

বিমানবন্দর সূত্র বলছে, কোলম্যান এরপর অন্য নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে মারামারি করেন। তিনি একজন নিরাপত্তা কর্মকর্তার কনুই কামড়ে দেন। আরেক নিরাপত্তা কর্মকর্তার মাথায় আঘাত করেন। আরেক নিরাপত্তা কর্মকর্তার চুলের ঝুঁটি ধরে টানেন।

কয়েক মিনিটের মধ্যে ফোয়েনিক্স পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কোলম্যানকে আটক করে। পরে কোলম্যানকে ৪ হাজার ৫০০ ডলার জরিমানা করা হয়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম