শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দুবাইয়ে আবাসিক ভবনে আগুন, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ১৬ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৩৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুবাইয়ে আবাসিক ভবনে আগুন, নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে আবাসিক একটি ভবনে অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। দুবাইয়ের আল-রাস এলাকায় অগ্নিকাণ্ড হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাঁচ তলা একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। খবর বিবিসির

শনিবার স্থানীয় সময় দুপুরে আগুন লাগার খবর পেয়েই সেখানে পৌঁছে যায় অগ্নিনির্বাপণ কর্মীরা। আগুন নেভানোসহ আটকে পড়াদের উদ্ধারের কাজ শুরু হয়।

দুবাই সিভিল ডিফেন্স বলছে, যথাযথ নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার অভাবেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম