শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মার্চে রপ্তানি আয় কমেছে ২.৪৯ শতাংশ

অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ০২ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ২৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মার্চে রপ্তানি আয় কমেছে ২.৪৯ শতাংশ

আগের বছরের একই মাসের তুলনায় গত মার্চে বাংলাদেশের রপ্তানি আয় ২.৪৯ শতাংশ কমে ৪.৬৪ বিলিয়ন ডলার হয়েছে বলে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-র প্রতিবেদন সূত্রে জানা গেছে।

মার্চে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫.০২ বিলিয়ন ডলার, এক বছর আগে এই লক্ষ্যমাত্রা ছিল ৪.৭৬ বিলিয়ন ডলার।

এর আগে ফেব্রুয়ারিতে দেশের প্রধান বৈদেশিক মুদ্রা আয়কারী তৈরি পোশাকের চালান বিশ্ববাজারে ভালো গেছে; ফলে ফেব্রুয়ারিতে বছরওয়ারি হিসেবে পণ্য রপ্তানি ৭.৮১ শতাংশ বেড়ে ৪.৬৩ বিলিয়ন ডলার হয়। তবে টানা তিন মাস পাঁচ বিলিয়ন ডলারের ঘরে থাকার পর ফেব্রুয়ারিতেই তা কমে আসে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম