শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়তে প্রস্তুত ৮ লাখ তরুণ স্বেচ্ছাসেবক

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ১৯ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ২২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়তে প্রস্তুত ৮ লাখ তরুণ স্বেচ্ছাসেবক

উত্তর কোরিয়া দাবি করেছে, মার্কিন ‘সাম্রাজ্যবাদী’ ও অন্য শত্রুদের বিরুদ্ধে লড়তে তাদের সেনাবাহিনীর স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হয়েছেন অন্তত ৮ লাখ তরুণ।

গত শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র রোদাং সিনমুম এক সচিত্র প্রতিবেদনে এই দাবি করেছে।

প্রতিবেদনে বলা হয়, স্বেচ্ছাসেবকরা দেশের শত্রুদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে এবং দুই কোরিয়াকে একীভূত করার অঙ্গীকার নিয়ে সেনাবাহিনীতে তালিকাভুক্ত হতে নাম লিখিয়েছেন। প্রকাশিত ছবিতে দেখা যায়, সেনাবাহিনীর স্বেচ্ছাসেবক হিসেবে নাম লেখাতে কনস্ট্রাকশন সাইটে যুবকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন।

শনিবার একই বিষয়ে প্রতিবেদনে রোদাং সিনমুম লিখেছে, অন্তত ৮ লাখ শিক্ষার্থী ও শ্রমিক একযোগে শত্রুকে ধ্বংস ও তাদের হাত থেকে দেশ রক্ষার যুদ্ধে সেনাবাহিনীর ‘ইয়ুথ ভ্যানগার্ড’ হিসেবে নাম লিখিয়েছেন। কারণ, মার্কিন সাম্রাজ্যবাদী ও তাদের পুতুলরা উত্তর কোরীয়দের স্বাধীনতা, উন্নয়ন ও বাঁচার অধিকারকে ধ্বংস করতে চায়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম