শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আজ বিশ্ব ডাক দিবস, সপ্তাহব্যাপী নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আজ বিশ্ব ডাক দিবস, সপ্তাহব্যাপী নানা আয়োজন

আজ ৯ অক্টোবর, বিশ্ব ডাক দিবস। এ বছর বাংলাদেশে দিবসটির প্রতিপাদ্য—‘এক ডাক নেটওয়ার্ক, অসীম সম্ভাবনা’। এ উপলক্ষে ৯ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডাকসেবা সপ্তাহ পালন করবে ডাক অধিদপ্তর।

ডাকসেবা সপ্তাহ উপলক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ডাকটিকিট প্রদর্শনী ও ডাকসেবাবিষয়ক মেলার আয়োজন করা হবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ব ডাক দিবস ২০২৬ এমন এক সময়ে পালিত হচ্ছে, যখন প্রচলিত ডাকসেবাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ডাক ও লজিস্টিকস সেবাপ্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ বাস্তবায়ন করছে ডাক অধিদপ্তর।

এ লক্ষ্যে ই-কমার্স ও লজিস্টিকস সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল পদ্ধতিতে পণ্য অনুসরণ, ডাক সংগ্রহ ও সরবরাহব্যবস্থার উন্নয়ন, ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন, কৃষিপণ্য ও মৌসুমি ফল পরিবহন এবং উদ্যোক্তাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ডাকঘর চালুর মাধ্যমে ডাকসেবার পরিধি বাড়ানো হচ্ছে।

ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ থেকে স্পিড পোস্টের মাধ্যমে প্রায় ৮১১ টন পণ্য পরিবহন করা হয়েছে। দ্রুত ও সাশ্রয়ী পার্সেল সেবা হিসেবে স্পিড পোস্ট বর্তমানে ই-কমার্স, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, কৃষক এবং অনলাইনভিত্তিক ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ পরিবহনমাধ্যম হয়ে উঠছে।

আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সেবার পরিধি বাড়ানোর মাধ্যমে ডাক অধিদপ্তর প্রচলিত ডাকব্যবস্থাকে আরও কার্যকর, সহজলভ্য ও জনবান্ধব করে তোলার উদ্যোগ অব্যাহত রেখেছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম