শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তীব্র ধোঁয়াশায় বিপর্যস্ত মালয়েশিয়া, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তীব্র ধোঁয়াশায় বিপর্যস্ত মালয়েশিয়া, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

ইন্দোনেশিয়ার দাবানল থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়াশায় মালয়েশিয়ায় বায়ুদূষণ ভয়াবহ রূপ নিয়েছে। বাতাসের মান মারাত্মক অস্বাস্থ্যকর পর্যায়ে নেমে যাওয়ায় রাজধানী কুয়ালালামপুরসহ দেশটির কয়েকটি প্রধান অঞ্চলে শুক্রবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার।

মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে জরুরি ভিত্তিতে বিদ্যালয়গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক সতর্কবার্তায় দেশটির শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদেক বলেন, ‘আমি সব রাজ্য শিক্ষা বিভাগ ও জেলা শিক্ষা অফিসকে সার্বিক ধোঁয়াশা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখার নির্দেশ দিয়েছি। বায়ুমণ্ডলের অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় জরুরি পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।’

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, প্রতিবছর ইন্দোনেশিয়ার বনাঞ্চল ও কৃষিজমিতে অনিয়ন্ত্রিত আগুন এবং দাবানলের কারণে ব্যাপক ধোঁয়াশার সৃষ্টি হয়। বাতাসের সঙ্গে সেই ধোঁয়া প্রতিবেশী মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ছড়িয়ে পড়ে। এতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই অঞ্চলে বায়ুদূষণ বাড়ার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়।

ধোঁয়াশার কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় স্থানীয় কর্তৃপক্ষ সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম