শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুবি ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা, শোকে ভারী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ

জেলা প্রতিনিধি   |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুবি ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা, শোকে ভারী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ১৩ বছর বয়সী অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অপ্রতিমের স্বজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

জানাজাকে ঘিরে পুরো ক্যাম্পাসে নেমে আসে শোকের আবহ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। অপ্রতিমকে শেষবারের মতো দেখতে ও জানাজায় অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের মানুষ মাঠে জড়ো হন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। নিখোঁজের পর তাকে উদ্ধারে পরিবার ও সংশ্লিষ্টরা বিভিন্নভাবে চেষ্টা চালান। পরে তার মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে আসে শোকের ছায়া।

জানাজার আগে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমার একটাই ছেলে। আমার ছেলে আপনাদের কুমিল্লার আকাশের নিচে আপনাদের ভালোবাসায় বড় হয়েছিল। আমি ওর বাবা হিসেবে আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। যদি কোনো আচরণে আপনারা দুঃখ পেয়ে থাকেন, আপনারা ক্ষমা করে দেবেন। ওর জন্য দোয়া করবেন, যেন বেহেশত নসিব হয়।’

জানাজা শেষে অপ্রতিমের মরদেহ দ্বিতীয় জানাজার জন্য গন্ধমতিতে নিয়ে যাওয়া হয়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম