শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের পর ফ্লাইটটিতে এ ঘটনা ঘটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ বলেন, ‘ফ্লাইটটি বুধবার সকালে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে রওনা হয়। যাত্রাপথে একপর্যায়ে দুই যাত্রীর মধ্যে হাতাহাতি শুরু হয়। বিষয়টি নজরে আসার পর কেবিন ক্রুরা দ্রুত এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রথমে দুই যাত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা একে অপরকে ধাক্কাধাক্কি ও মারধর শুরু করেন। ধস্তাধস্তির সময় একজনের টি-শার্ট ছিঁড়ে যায়।

হঠাৎ এমন ঘটনায় উড়োজাহাজের অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেবিন ক্রু ও কয়েকজন সহযাত্রী এগিয়ে এসে দুই যাত্রীকে আলাদা করেন। পরে পরিস্থিতি শান্ত হয়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম