শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প, ব্যয় আড়াই লাখ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প, ব্যয় আড়াই লাখ কোটি টাকা

রাজধানীর যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আনতে তিনটি মেট্রোরেল প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার অনুষ্ঠিত একনেকের বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।

অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো—মেট্রোরেল লাইন-৫ সাউদার্ন রুট, মেট্রোরেল লাইন-১ এবং মেট্রোরেল লাইন-৫ নর্দান রুট।

সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, তিনটি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়িত এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর) এবং এমআরটি লাইন-৫ নর্দান (হেমায়েতপুর-ভাটারা) প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পও অনুমোদন পেয়েছে। এ রুটে গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

রাজধানীর যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থার সক্ষমতা বাড়ানো এবং যাত্রীদের দ্রুত ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম